যাত্রাবাড়ীতে মুরগিবাহী গাড়ির ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় মুরগিবাহী গাড়ির ধাক্কায় মাসুদ আহম্মেদ রাসেল (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী দনিয়া টোল বক্স এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা মৃতের ছোট ভাই মো. ফয়সাল আহম্মেদ জানান, দনিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মুরগিবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়, এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারী প্রতিবেশী নাঈম হোসেন তাকে উদ্ধার করেন, হাসপাতালে নিয়ে যান। 

তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই, সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

নোয়াখালী রায়পুরে কাপড় ব্যবসায়ী আবুল কাশেম বকুলের ছেলে রাসেল। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি পূর্বে লোকাল বাসের চালক ছিলেন। বর্তমানে তেমন কিছু করতেন না। বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের