তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬

তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর কামরুল হাসান সাব্বির নামে সেই আইটি প্রকৌশলীকে বনানী থানায় হস্তান্তর করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। 

গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের ‘প্রশাসনের লোক’ বলে বনানী এলাকা থেকে কামরুল হাসান সাব্বিরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এই ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার থানায় একটি অভিযোগ করেন। থানায় দেওয়া অভিযোগে ভুক্তভোগী ‘নিজের অজান্তে’ হারিয়ে গেছেন বলে উল্লেখ করেছে থানা পুলিশ।

ভুক্তভোগীর স্ত্রী রহিমা আক্তার জানান, তারা থানায় গিয়ে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার কথা বলেছেন। কিন্তু পুলিশ জিডিতে ‘হারিয়ে যাওয়ার’ কথা উল্লেখ করেছে। তা না হলে জিডি করা যাবে না বলে জানিয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামছুর রহমান জানান, নিখোঁজ ওই ব্যক্তিকে র‌্যাব সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

আরিফ নামে সাব্বিরের এক স্বজন বলেন, ‘ভোর ৪টায় সাব্বিরকে থানায় সোপর্দ করা হয়েছে। শুনেছি কিসব বইপত্র দিয়ে তাকে মামলা দেওয়া হয়েছে। আমরা আদালতে যাচ্ছি।’

কামরুল হাসান সাব্বির বনানীর ‘টাইগার আইটি’ নামে একটি প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি কর্মকর্তা হিসেবে কাজ করেন। ওইদিন সাদা পোশাকে কয়েক ব্যক্তি তাকে ঢাকা মেট্রো চ-৫৩-৬৪৩৫ রেজিস্ট্রেশন নম্বরের একটি হাইএস মাইক্রোবাসে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

রহিমা আক্তার জানান, তার স্বামী অফিস থেকে নিচে নামার পর একদল লোক জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় তার স্বামীর সঙ্গে একজন সহকর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। অজ্ঞাত ওই ব্যক্তিরা নিজেদের ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে তার স্বামীকে রাতে বাসায় ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়ে যায়।

আরও পড়ুন: 

 
/এনএল/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম