গোলাগুলিতে ভুবনের মৃত্যু: গ্রেফতার হিমেল দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯

ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) হিমেলকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক বিএম রানা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুরান ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘আশা করছি, বাকি শ্যুটার সন্ত্রাসীরাও গ্রেফতার হবে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে চারটি মোটরসাইকেলে আসা সাত থেকে আট জন যুবক তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঘিরে ধরে। দৌড়ে পালাতে গেলে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র শীল। আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত সাত থেকে আট জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন...

তেজগাঁওয়ে ‘গোলাগুলি’: পথচারীসহ আহত ৩

রাজধানীতে বাড়ছে ‘আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব’?

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের