স্ত্রীর করা যৌতুক মামলায় ইসলামি সংগীতশিল্পীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০১

স্ত্রীর করা মামলায় স্বর্ণপদক পাওয়া ক্বারি ও ইসলামী সংগীতশিল্পী শামিমুর রহমানকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

মামালার অভিযোগ থেকে যানা যায়, ২০২০ সালের ২৪ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেন শামীমুর রহমান। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী ও শ্বশুরের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। নিজের বাড়ি নির্মাণের জন্য শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নেন শামীমুর। পরবর্তীতে সৌদি আরব যাওয়ার জন্য আবারও ৪ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে স্ত্রীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবেন বলে জানান।

এ ঘটনায় ২০২১ সালের ২৫ আগস্ট শামীমুর রহমানের স্ত্রী জুলিয়া বেগম বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে কেরানীগঞ্জ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম