ইমান মজবুত করতে প্রিয় নবীকে অন্তরে ধারণ করতে হবে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০২

ইমানের ভিত্তি মজবুত করতে হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে অন্তরের অন্তস্থল থেকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডিএসসিসি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের চার কালেমার প্রথম কালেমা হলো কালেমা তাইয়্যেবা। সেটা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। সেটির দুটি অংশ। একটি অংশ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ আরেকটি ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। এই দুটি অংশের সংমিশ্রণ ছাড়া কালেমা হয় না। কালেমা হলো ইমানের সবচেয়ে বড় অঙ্গ। ইমানের সবচেয়ে বড় অঙ্গ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। তার কোনও শরিক নেই। একই সঙ্গে নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাকে আমাদের অন্তরের অন্তস্থল হতে ধারণ করতে হবে।

এ সময় ১২ রবিউল আওয়ালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শেখ তাপস বলেন, ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজির জীবনী থেকে, শিক্ষা থেকে, জীবন-সংগ্রাম থেকে, কর্ম থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, আমরা প্রকৃত মুসলমান হিসেবে ততই সঠিক পথে চলতে পারব।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য দেন।

/এএইচএ/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী