সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ০২:০৮আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:০৮

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় রিয়া মনি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরীর মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে।

মৃত কিশোরীর বড় বোন রিমু আক্তার জানান, ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই সময় আমার মা ও ভাই দুজনেই ছিল তাদের কর্মস্থলে। বাসায় ছিলাম আমরা দুজন। সপ্তাহখানেক আগে আমি মায়ের বাসায় বেড়াতে আসি। আমার মেয়ে কান্নাকাটি করলে তাকে নিয়ে বাইরে যাই। ঘণ্টাখানেক পর ফিরে এসে দেখি দরজা বন্ধ। আমার বোন ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।

মৃত মনি মাদারীপুরের কালকিনী উপজেলার নতুন চড় দৌলতপুর খান গ্রামের কাতারপ্রবাসী রহিম ব্যাপারীর মেয়ে। সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বটতলা ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সে সপ্তম শ্রেণি উঠে পড়ালেখা বন্ধ করে দেয়।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী