প্রধান বিচারপতির সঙ্গে ল রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামড়ায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা আক্তার, সহসভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক  মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, দফতর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাহাউদ্দিন আল ইমরান ও প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী।

সৌজন্য সাক্ষাতকালে ফোরামের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়ে বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক ল রিপোর্টার্স ফোরামের সদস্য। ফোরামের বেশিরভাগ সদস্য  সুপ্রিম কোর্টে  নিয়মিত সংবাদ সংগ্রহ করেন। এই শতাধিক গণমাধ্যম কর্মীর জন্য সুপ্রিম কোর্ট বার ভবনে যে কক্ষটি বরাদ্দ আছে, সেটি প্রয়োজনের তুলনায় খুবই ছোট।

এ সময় নেতারা সুপ্রিম কোর্টের কোনও একটি ভবনে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বড় একটি কক্ষ বরাদ্দের দাবি জানান।

প্রধান বিচারপতি সাংবাদিকদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের