রঙতুলির কারুকাজে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি

আবিদ হাসান
১৪ অক্টোবর ২০২৩, ২০:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২০:০১

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয় এই আয়োজন। তাই প্রস্তুতিও চলে বেশ ঘটা করে। শনিবার (১৪ অক্টোবর) মহালয়ার দিনে রাজধানীর রমনা কালী মন্দিরে গিয়ে দেখা যায়, রঙতুলির আলপনা আর কারুকাজে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

বাংলা একাডেমির উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যানে  রমনা কালী মন্দিরে সরেজমিনে গিয়ে দেখা যায়— পূজা মণ্ডপসহ মন্দির প্রাঙ্গণ সাজাতে ব্যস্ত সময় পার করছেন সবাই। মূল ফটকে ঢোকার আগে একশ মিটারের মতো নানা রঙয়ের ‘মরিচ’ বাতি, আর সাদা কাপড় দিয়ে সাজানো হচ্ছে। মূল ফটকে আঁকা হচ্ছে আলপনা। মূল ফটকের ভেতরে হাতের বাঁয়ে পুকুরে বসানো হয়েছে শিব মূর্তি। তাতে রঙ করতে ব্যস্ত কারিগররা।

চলছে রঙয়ের কারুকার্য এছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকাও  সাজাতে ব্যস্ত সংশ্লিষ্টরা। কাজ করছিলেন শিপন কর্মকার। তিনি বলেন, ২০ অক্টোবর থেকে পূজা শুরু হবে। শিগগিরই কাজ শেষ করতে হবে। এটা করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। ব্যস্ত সময় হলেও বেশ উপভোগ করেন বলেও জানান তিনি।

দেখা গেছে, রমনা কালী মন্দিরে ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ। তবে এখনও রঙ করা বাকি।  আজকেই রঙয়ের কাজ শুরু হবে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি উৎপল সাহা। ষষ্ঠী পূজার আগেই সব কাজ শেষ হবে বলেও তিনি জানান।

রমনা কালী মন্দিরে প্রতিমার রঙের কাজ শুরু হবে আজই

পূজার এবারের সার্বিক আয়োজনের বিষয়ে জানতে চাইলে উৎপল সাহা বলেন, আজকে মহালয়ার মধ্যদিয়ে পূজার সময় গণনা শুরু। ষষ্ঠী পূজার দিন, ২০ অক্টোবর থেকে আনুষ্ঠানিক পূজা শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।

 

কালী মন্দির এলাকার পুকুরে শিব মূর্তির কারুকাজে ব্যস্ত কারিগররা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শক্তি  যেন কোনও অঘটন ঘটাতে না পারে— সেজন্য বাড়তি নিরাপত্তা রয়েছে বলেও তিনি জানান। সব ধর্মের মানুষকে নিয়ে দুর্গাপূজা উপভোগ করেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ তাই আমরা সবাইকে নিয়ে আমাদের আয়োজন উপভোগ করি। রমনা কালী মন্দিরের পাশেই একটি মসজিদ আছে। সেই মসজিদের লোকজনও আমাদের দুর্গাপূজায় আসে।

প্রস্তুতি নিয়ে তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মন্দির পরিচালনা কমিটিও। এখানেও দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ। শুধু রঙ করা বাকি আছে। হল প্রাঙ্গণকে সাজানো হয়েছে রঙিন বাতি দিয়ে। হলের দুই মূল ফটকে তোরণ নির্মাণের কাজ চলছে। ষষ্ঠী পূজার আগে আঁকা হবে আল্পনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত প্রতিমা, ষষ্ঠী পূজার আগে শেষ হবে সাজসজ্জার কাজ জগন্নাথ হলের পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, পূজার প্রস্তুতির কাজ চলছে। যথা সময়ে সব কাজ শেষ করে সবাইকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পূজা পালন করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী