বৌ-ভাতের দিন সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৩, ২২:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২২:০৬

দক্ষিণ কেরানীগঞ্জে থানার বাঘাসুর এলাকায় বৌ-ভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় অংশুমান (২৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের বন্ধু আশিক হোসেন শুভ বলেন, শুক্রবার অংশুর বিয়ে হয়, এর আগের দিন হয়েছে গায়ে হলুদ। আজ বৌভাতের অনুষ্ঠান ছিল। তার স্ত্রীর নাম আফরিন। 

তিনি আরও বলেন, অংশু কেরানীগঞ্জ রুহিতপুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে আব্দুল্লাহপুর যান। সেখান থেকে তার সুট নিয়ে বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফিরছিলেন। পথে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর নামক এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

নিহত অংশুমান কেরানীগঞ্জ রুহিতপুরে নাসিম হোসেন অপুর ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং উপর পড়াশোনা করছিলেন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম