হবিগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে দুই জন খুন: গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৩:৪৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩:৫১

হবিগঞ্জের বাহুবলে জমিজমা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বংশাল এবং ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন– কুদ্দুছ মিয়া (৫২), সিরাজ মিয়া (৪৩), জালাল মিয়া (৩৮) ও আলম মিয়া (২৪)।

রবিবার (১৫ অক্টোবর) এসব তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান। তিনি বলেন, ‘ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ সেপ্টেম্বর কয়েক জন মিলে দেশি অস্ত্র দিয়ে হামলা করলে গুরুতর আহত হন ইউসুফ ও উস্তার আলী নামে দুই জন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহত ইউসুফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইল ফোনে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছিল। পরে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে একটি বিশেষ দল বংশাল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

৩০ সেপ্টেম্বর বাহুবলের মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও ২৫ জন আহত হন।

আরও পড়ুন...

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী