স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: ১৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৬:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:২৮

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ছুরিকাঘাতে শাহ আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়। এই ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিরার (১৫ অক্টোবর) বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমকে হত্যার ঘটনার ১৪ জনের নাম উল্লেখসহ ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী। মামলাটি নথিভুক্ত হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শনিবার ( ১৪ অক্টোবর) রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় শাহ আলম  (৩৫) নিহত হন। তিনি ফার্নিচার ব্যবসায়ী। দারুস সালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি। প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে অভিযোগ তিার পরিবারের।  

নিহতের বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ আলী দাবি করেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দারুসসালাম থানাধীন মিরপুর-১ নম্বর থেকে নিজ বাসার বে আসছিলেন শাহ আলম। পথে মাজাররোডে আগে বুদ্ধিজীবী কবরস্থানের বাম পাশে, একই দলের এলাকার সাবেক সাবেক সভাপতি ইসলামসহ তার দল-বল তার ওপর হামলা করে। তারা শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রেখে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর  রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি