মানবতাবিরোধী অপরাধ: শামসুল হকের আপিলের রায় ৭ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৭:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৩০

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

আপিলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (১৮ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হওয়ায় সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারীকে ২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ছাড়া অন্য দুই অভিযোগে (৩ ও ৪ নম্বর) দুই বার করে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। শরীফ হোসেনকে ৩টি অভিযোগে এবং মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলীকে একটিতে (৩ নম্বর) এবং মো. হারুনকে একটিতে (২ নম্বর) আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

পরে আইন অনুসারে এক মাসের মধ্যে আপিল করেন শামসুল হক। ওই আপিল আবেদনের ওপর গত ১২ জুলাই শুনানি শুরু হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম