নির্বাচন সামনে রেখে দুর্গাপূজার নিরাপত্তা সাজানো হয়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১২:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:১৯

দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনও শঙ্কা নেই। তবে সব ধরনের শঙ্কা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি আরও বলেন, তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে পরিকল্পনা সাজানো হয়েছে। সামনে নির্বাচন, সে বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তাব্যবস্থা এবং প্রস্তুতির বিষয়টি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, সব ধরনের শঙ্কা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ২৪৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব পূজামণ্ডপকেই আমরা গুরুত্ব দিচ্ছি। অতিগুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ এই দুই ভাগে ভাগ করা হয়েছে পূজামণ্ডপগুলোকে। সাতটি পূজামণ্ডপকে আমরা কম গুরুত্বপূর্ণ পর্যায়ে রেখেছি আর বাকিগুলোকে অতিগুরুত্বপূর্ণ পূজামণ্ডপ হিসেবে বিবেচনা করছি।

ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপগুলোয় ঢোকার সময় আর্চওয়ে থাকবে। বিশেষ নিরাপত্তার টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সাইবারের মাধ্যমে কোনও স্বার্থান্বেষী মহল হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। এটি প্রতিরোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সব পূজামণ্ডপের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ কোনও ধরনের সংবাদ পেয়ে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। ২৪ ঘণ্টা মনিটরিং টিম এসব বিষয় পর্যবেক্ষণ করছে।

হাবিবুর রহমান বলেন, নির্দিষ্ট সময়ে যেন বিসর্জন হয়, সে জন্য সবাই সচেষ্ট থাকবে। সমন্বয় সভায় এসব বিষয় নিয়ে কথা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নৌ পুলিশকে সতর্ক অবস্থায় আছে। বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের সমস্যা তৈরি না হয়, সে জন্য সতর্ক অবস্থা তৈরি করা আছে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ