দুর্গাপূজার নিরাপত্তায় র‌্যাব ১০ এর চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৮:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:১৩

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ওয়ারী, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র‌্যাব-১০। দায়িত্বপূর্ণ ঢাকা, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ১৯ অক্টোবর চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের র‌্যাব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন।

হিন্দু সম্প্রদায়ের নেতারা দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। তারা র‌্যাব-১০ এর অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান।

র‌্যাব-১০ এর অধিনায়ক র‌্যাবের বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ প্রদান করেন।

ফরিদ উদ্দিন আরও বলেন, ফরিদপুর ও রাজবাড়ীর সর্বমোট ৮৪০টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষেণে থাকবে। এছাড়াও পূজা উপলক্ষে রাজধানী ঢাকার প্রবেশ মুখসমূহে র‌্যাবের চেকপোষ্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক