বাংলা ট্রিবিউন বৈঠকি

বিশ্বকাপ-পূর্ব ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে: নোমান মোহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৮:৪০আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৮:৪০

সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদ বলেছেন, সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য খুবই বাস্তবসম্মত সম্ভাবনা ছিল। সেমিফাইনাল খেললে আমরা দুইটা ম্যাচের দূরত্বে থাকি বিশ্বকাপ জয় থেকে। তারপর অফ দ্য ফিল্ড যেসব ঘটনা ঘটেছে, সেগুলো বাংলাদেশের ক্রিকেটকে অনেক পিছিয়ে দিয়েছে। অন্তত এই বিশ্বকাপ বিবেচনা করলে অনেক পিছিয়ে দিয়েছে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তিনি।

শনিবার (২১ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

নোমান মোহাম্মদ বলেন, ক্রিকেটের বিশ্বকাপ আমাদের হওয়া উচিত খুব দ্রুত। কিন্তু আমাদের ক্রিকেট এক পা এগোলে আবার দুই পা পিছিয়ে যায়। সংকটের জায়গা হচ্ছে সেটাই। এবারের বিশ্বকাপ বাংলাদেশের হওয়া যে অসম্ভব ছিল, সেটা আমার মনে হয় না। আমি যদি ছয় মাস আগের হিসাব করি, অন্তত সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য খুবই বাসবসম্মত লক্ষ্য ছিল।

তিনি আরও বলেন, এরপর বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো মাঠের ক্রিকেটের কিছু না। মাঠে আমাদের খেলোয়াড়রা ঠিকমতো পারফর্ম করেননি, বিশ্বকাপে গিয়ে ফর্মের বাইরে চলে গেলেন, সেগুলো হতে পারে। কিন্তু আমাদের ক্রিকেটে ছয় মাস আগে যে জায়গায় ছিলাম, সেই জায়গায় অনেকে যে বিশ্বকাপের স্বপ্ন দেখিয়েছেন, সেই জায়গাটা অবাস্তব ছিল না। বিশ্বকাপের আগের ঘটনাগুলোর কারণে সেটা অবাস্তব হয়ে গিয়েছে।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় এই বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের