ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাবির দুই শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৫:৫১আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৫১

রাজধানীর রমনা কালীমন্দির এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাত ও এলোপাতারি কিলঘুষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) ও ভাস্কর্য বিভাগের সুমিত (২৩)। শনিবার (২১ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে রমনা কালিমন্দিরের লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ছাত্রদের বন্ধু সাগ্নিক সূত্রধর বলেন, ‘রাতে মোটরসাইকেলে করে সৌরভ ও সুমিত রমনা কালিমন্দিরের লেকপাড় এলাকায় গেলে ছিনতাইকারীরা সৌরভকে ছুরিকাঘাত এবং সুমিতকে মারধর করে পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সৌরভকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। আর সুমিতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সৌরভের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল থানার ভরনগাঁও গ্রামে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকেন।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী