গাজায় ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৭:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:১৫

ফিলিস্তিনের গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস, ওষুধ সামগ্রী সরবরাহ বন্ধ করে ইসরায়েল ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ কমিটি আয়োজিত ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো, জায়নবাদী ইসরায়েল নিপাত যাক’ শিরোনামে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

গাজায় ইসরায়েলি জায়নবাদীরা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও তাদের নির্মম আগ্রাসনের শিকার মানুষের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি হানাদার বাহিনী অবরুদ্ধ গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস, ওষুধ সামগ্রীর সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েলের এই মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণের স্থায়ী সমাধান সম্ভব।

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও  বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আজাদের সভাপতিত্বে ও  শ্রমিক নেতা বাদল খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম