মোহাম্মদপুরে পরিবহনশ্রমিকের মারধরে বাসচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১২:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৩১

রাজধানীর মোহাম্মদপুরে পরিবহনশ্রমিকের মারধরে মো. রাসেল মাতুব্বর (৩২) নামে এক বাসচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মোহাম্মদপুর থানাযর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মগবাজারে ঘটনার সূত্রপাত হয়। সেখানে প্রতিযোগিতা করে বাস চালানোর সময় লুকিং গ্লাস ভেঙে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এসে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। সেখানে একজন বাসচালক আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিহত চালকের পরিবার অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে আমরা জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মৃতের ছোট ভাই বাদশা মাতুব্বর জানান, তার বড় ভাই, রাসেল রমজান পরিবহনের চালক ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাস স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে ও প্রতিযোগিতা করে বাস চালানোর সময় লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় মোহাম্মদপুর ৩ নম্বর স্ট্যান্ডে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শহিদুল ও আলামিন পরিবহনশ্রমিক বড় ভাই রাসেল মাতুব্বরকে মারধর করেন। সেখান থেকে তিনি বাসায় চলে যান। ওই দিনই দিবাগত রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাসেল শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ সোওলা মাদবরবাড়ি গ্রামের মালি আব্দুল হালিম মাতুব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুর ১ নম্বর গেট কবরস্থানের বিপরীত পাশে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম