অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য সমন্বিত ও শক্তিশালী ডাটাবেজ প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৯:০৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৯:০৫

অনগ্রসর জাতি গোষ্ঠীদের জন্য সমন্বিত ও শক্তিশালী ডাটাবেজ এবং পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এ ডাটাবেজের নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে হবে। বৈষম্য নিরসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিটি’ এবং ‘দলিত, হিজড়া ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা’ সংক্রান্ত থিমেটিক কমিটির সভায় কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনগ্রসর জাতিগোষ্ঠীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানে এখনও বেশ পিছিয়ে আছে। বাংলাদেশে সকল ধরনের বৈষম্য নিরসনে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। কোনও জাতিগোষ্ঠীকে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। এর জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করা সকলের দায়িত্ব।’

সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, দক্ষতা উন্নয়নে ট্র্যান্সজেন্ডার ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, সংশ্লিষ্ট জেলা পরিদর্শন ও সভা সেমিনার আয়োজন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। পাশাপাশি বিস্তৃত পরিসরে দলিত, হরিজন, তেলেগু, ডোমসহ অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রেক্ষাপট আলোচিত হয়।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের