বিমান বাহিনী প্রতিনিধি দলের ভারত সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ২২:২১আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২:২২

ভারতীয় বিমান বাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ভারতের ঐতিহাসিক স্থান ডিমাপুর সফর করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানে এক দিনের সফরে তারা ডিমাপুরে যায়। ২০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন তানভীর মারজান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রম এবং উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ডিমাপুর সফরটি পরিচালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে কিলো ফ্লাইট প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।

আইএসপিআর জানায়, কিলো ফ্লাইটের অভিযান পরিচালনার নিমিত্তে তৎকালীন ভারত সরকার বিমান বাহিনীকে একটি ড্যাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার প্রদান করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকতা ও বিমানসেনারা এসব বিমানের মাধ্যমে ডিমাপুর থেকেই আকাশপথে অসংখ্য দুঃসাহসিক অপারেশন পরিচালনা করেন। যা আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে ত্বরান্বিত করে। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বিমান বাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’র এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে প্রতিনিধি দলকে বিদায় জানান।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম