জাতিসংঘের ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেলো ঢাকা দক্ষিণ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৬:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৩৬

জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভের ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে ‘শহরগুলোতে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক পুরস্কার প্রদান এবং বিশ্ব শহর দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এই সম্মাননা সনদ প্রদান করা হয়।

গত ২৮ অক্টোবর চীনের সাংহাই এ আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম এই সম্মাননা সনদ গ্রহণ করেন।

সমাজ, অর্থনীতি, পরিবেশ, সংস্কৃতি এবং শাসন ব্যবস্থায় নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই উন্নয়নে শহুরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভ সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন শহরকে উল্লিখিত ৪ ধরনের সনদ প্রদান করে থাকে।

অংশগ্রহণমূলক, প্রমাণভিত্তিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা জোরদার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জন ত্বরান্বিত করতে অগ্রাধিকারমূলক বিনিয়োগ উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ‘সিলভার সার্টিফিকেট’ প্রদান হয়েছে।

/এএইচএ/আরআইজে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম