জমির দলিল রেজিস্ট্রেশন: উৎসে করের অসংগতি দূর করতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১৬:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:২৩

জমির বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করার জন্য সরকার-নির্ধারিত উৎসে করের অসংগতি দূর করতে আইনি নেটিশ পাঠানো হয়েছে। ভূমি, আইন ও বাণিজ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠান।

মো. ফয়জুল্লাহ বলেন, জমির বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করার জন্য সরকার যে উৎসে কর নির্ধারণ করেছে, তাতে রয়েছে বড় ধরনের অসংগতি রয়েছে। গত ২৬ জুন গেজেট মূলে সিটি করপোরেশন, ঢাকা জেলা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং সারা দেশ এভাবে ভাগ করে দলিল রেজিস্ট্রেশনের জন্য উৎসে কর নির্ধারণ করে দেয় এনবিআর। যেখানে রাজধানীর গুলশান-বনানী এলাকায় প্রতি কাঠা কমপক্ষে ২০ লাখ টাকা নির্ধারণ করে বিক্রয় মূল্যের ৮ শতাংশ ও ৬ শতাংশ হারে উৎসে কর নির্ধারণ করে দেয়।

এনবিআর রাজধানীর মধ্যে প্রতি কাঠা একটা মিনিমাম উৎসে কর নির্ধারণ করে। তবে ওই গেজেটের সংশোধন করে গত ৩ অক্টোবর নতুন গেজেট করা হয়। সেখানে ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ উৎসে কর নির্ধারণ করলেও, যোগ করে দেয় কাঠাপ্রতি সর্বনিম্ন ট্যাক্স। বিপত্তিটা বাধে এখানেই।

ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও ধামরাই এলাকার জমির মূল্যতালিকা দেখা যায়, বাগান/বাঁশঝাড় শ্রেণির জমির মূল্য কাঠাপ্রতি ১ হাজার বা শতাংশ প্রতি ৬৪০ টাকাও রয়েছে। নাল জমির মূল্য ১২ হাজার টাকা শতাংশ বা কাঠাপ্রতি ২০ হাজার টাকা ও রয়েছে। কিন্তু এই গেজেটের ফলে ২০ হাজার টাকার জমি বিক্রি করে বিক্রেতাকে ৫০ হাজার টাকা উৎসে কর দিতে হবে; যেটা বাস্তবে অসম্ভব বলে বিভিন্ন সাব-রেজিস্ট্রার অফিসে সাফকবলা দলিল রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে।

এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই এই নোটিশ দেওয়া হলো বলে জানান নোটিশদাতা আইনজীবী।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান