সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ২০:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০:৪৫

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার ব্যবধানে তালতলা ও গুলিস্তানে এ দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। 

আজ রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

গুলিস্থানে কমল পরিবহনে আগুন

এ ছাড়া গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, রবিবার থেকে আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম