নির্বাচনে কেউ না এলে অপেক্ষা করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৪:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আওয়ামী লীগ আশা করে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, তবে তাদের জন্য অপেক্ষা করা হবে না।’
 
রবিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও নির্বাচন’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

বাংলাদেশের নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র একটি লম্বা যাত্রা এবং এই যাত্রায় সহযাত্রীদের মধ্যে যদি মিল না থাকে, তবে বেশিদূর যাওয়া যায় না।’

আলোচনায় অংশ নিয়ে এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু বলেন, ‘বাংলাদেশে প্রধান দল দুটি। কিন্তু সমস্যা হয়ে যায় এক দল যদি নির্বাচন বর্জন করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সত্যি যে কিছু সংসদ সদস্য ভালো করছেন না।’ 

শ্যামল দত্ত বলেন, ‘তিনটি সংস্থা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা, আওয়ামী লীগের চ্যালেঞ্জ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং বিএনপির চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে টিকে থাকা।’

ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী বলেন, ‘বাংলাদেশের জনগণ ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। এ বিষয়ে বাইরের কারও কিছু বলার সুযোগ নেই।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক