বেতের আঘাতে শিশুর চোখ নষ্ট, ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০:৫৯

হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামে শিশু শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে চোখ নষ্টের ঘটনায় ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক  আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ফারুক আলমগীর চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান।

এর আগে শিক্ষিকার বেতের আঘাতে শিশুর চোখ নষ্ট হওয়ার ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ১২ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন শিশুটির বাবা মোতালেব।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়।  ‘বেতের আঘাতে চোখ নষ্ট’ নিয়ে জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। রিটে সেই প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামে এক শিশু শিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে গেছে। অন্য চোখটিও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ চোখটি নষ্ট হলে পুরোপরি অন্ধ হয়ে যাবে মেহেদী।  

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও স্থায়ীভাবে বদলি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট মাধবপুরে উপজেলার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা আক্তার প্রাক-প্রাথমিকের ছাত্র মেহেদী হাসানের (৪) দিকে একটি বেত ছুড়ে মারেন। এতে তার ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। মেহেদীকে দ্রুত ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন (১৭ আগস্ট) সেখানে তার চোখে অপারেশন করেন চিকিৎসকরা। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। চোখটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন অন্য চোখটিও নষ্ট হওয়ার উপক্রম।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম