নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫০

২০১৮ সালে রাজধানীর রামপুরা থানার নাশকতার একটি মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ফয়েজ আহমেদ ফরু,  আবুল মেছের, হেলাল কবির হেলু, আলম, শোভন,কামাল হোসেন দুলু ওরফে মাওরা দুল, নাফিদ সারোয়ার তন্ময়, আশরাফুল আরিফ ওরফে ডন, মশিউর রহমান ওরফে মশু, রেজাউল করিম ওরফে রাজু, মাইন উদ্দিন আহম্মেদ তুহিন,  মির্জা হাসান ইমাম বুলু,  আহম্মদ আলী চৌধুরী ও দিদারুল ইসলাম ওরফে।

রায়ে একটি ধারায় তাদের দুই বছর এবং আরেক ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে রামপুরা থানায় মামলাটি দায়ের করা হয়।

এদিকে, ধানমন্ডি থানার আরেক নাশকতার মামলায় বিএনপি দুই কর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই কর্মী হলেন— ইমাম হোসেন ও হুমায়ুন কবির। 

/এআই/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম