চিকিৎসার জন্য ছেলের কাছে এসে মা নিখোঁজ, পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০২

রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নুরজাহান বেগম (৬১) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

নুরজাহান বেগম শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার মজিদআলী মোল্লার কান্দি গ্রামের মৃত আশরাফ আলী'র স্ত্রী। তিন ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ীর বাঁশপট্টি এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান নুরজাহান। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৪ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের প্রথমে পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়।

নিহতের ছেলে চন্নু মিয়া সর্দার জানান, তার মা গ্রামের বাড়ি থাকতেন। সেখানে ব্রেইন স্টোক করেন। পরে মাকে গ্রামের বাড়ি থেকে আমার বাসায় চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ বন্দর জন্ডিস গলিতে নিয়ে আসি। সেখানে রেখে তাকে চিকিৎসা করাচ্ছিলাম। ব্রেইনের সমস্যার কারণে তিনি অস্বাভাবিক ছিলেন। পথঘাট চিনতে পারতেন না।

চন্নু বলেন, এক দিন আগে তিনি বাসা থেকে বেড় হয়ে নিখোঁজ হয়ে যান। তাকে আর পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করি, এলাকায় মাইকিং করা হয়। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় গিয়ে শনাক্ত করি।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী