পুলিশ সুপার দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮

ফরিদপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে পুলিশ সদর দফতরে সংযুক্ত সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ সোমবার (৪ ডিসেম্বর) মামলা দুটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন। সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

দুদকের দায়ের করা এজাহারে বলা হয়, ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার স্ত্রী রীনা চৌধুরী (৫০) দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৯ কোটি ১৪ লাখ ৯ হাজার ৩১৪ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন। এ সম্পদ অর্জনে তাকে স্বামী পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা (৫০) সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইনে ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে, ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা (৫০) আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য তাদের বিরুদ্ধে দুদকের দুটি মামলা দায়েরের সিদ্ধান্তের পর সোমবার (৪ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের