নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রতিবেদন দাখিল পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩

অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এতথ্য নিশ্চিত করেছেন। 

গত ২০ মে নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিনে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর গত ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মো. সাফায়েত ইসলাম একজন ছাত্র। মামলার বাদী ও তার বন্ধুরা মিলে গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ-২০১৬’ এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলকে আহ্বান জানালে তিনি তাদের মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় যেতে বলেন। পরে ওই হোটেলে বসে নোবেল ও মামলার বাদী পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে আলোচনা করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকায় মৌখিকভাবে চুক্তি হয়। ওই সময় বাদী নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেন। পরবর্তী বিভিন্ন সময়ে নোবেলের কথা মতো তার একাউন্টে ১ লাখ ৬০ হাজার দেন। নোবেল তার একাউন্টে টাকা পেয়ে উত্তোলন করে পুনর্মিলনী অনুষ্ঠানে আর আসেননি। নোবেল জেনে-শুনে অনুষ্ঠানে না এসে বাদীর সাথে প্রতারণা করে অনুষ্ঠানে গান না দিয়ে উক্ত টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজ ও নোবেলের কনসার্টের অনুমতি বাতিল
জামিন পেয়েই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে 
জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ