বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে দুই দেশের মনোনীত বিমান সংস্থা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। গত ৩ থেকে ৭ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আইকাও এয়ার সার্ভিসেস নেগোসিয়েশন ইভেন্টে (আইসিএএন ২০২৩) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ইভেন্টে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এতে বাংলাদেশের সাথে মোট ১৩টি দেশের দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি বিষয়ক আলোচনা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইথিওপিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি ছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তিগুলোর আওতায় বিমান চলাচল সংক্রান্ত বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্প্রসারণের উদ্দেশ্যে কুয়েত, কাতার ও বাহরাইনের মধ্যে এগ্রিড মিনিটস, জর্ডান, আলজেরিয়া, ওমান, থাইল্যান্ড, কানাডা, উজবেকিস্তানের রেকর্ড অব ডিসকাশন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি আধুনিকায়নের উদ্দেশ্যে নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় বিমান বাংলাদেশসহ অন্যান্য দেশীয় এয়ারলাইন্সের সঙ্গে বিদেশি এয়ারলাইন্সের কোড শেয়ারসহ বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইভেন্টে উপস্থিত যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে বেবিচক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা করেছেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের