মগবাজারে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় রেজাউল করিম (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মালিবাগ এলাকার ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে মারা যান রেজাউল করিম। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মৃত ব্যক্তির ছোট ভাই মো. এনামুল বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল করিম। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ  সেন্টারে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

এনামুল আরও জানান, তার ভাই রেজাউল ওইদিন ডিউটিতে ছিলেন। ভোরে ডিউটি থেকে বের হয়ে পাশের মসজিদে ফজরের নামাজ পড়ে পুনরায় ডিউটিতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

মৃত রেজাউল করিম বরিশাল জেলার বানারীপাড়া থানার মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে মগবাজারের নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

 

 

/এআইবি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান