সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ: কামাল উদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৬:১২আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:১২

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা। শান্তিপূর্ণ রাজনীতি ছাড়া কোনোভাবেই সংঘাতের পথে যাওয়া যাবে না। কোনও ব্যক্তিকে ভোট প্রদান থেকে বিরত রাখা যাবে না। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ।

সোমবার (১ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. কামাল উদ্দিন আহমেদ সভায় বলেছেন— যা সত্য নয়, তার বিরুদ্ধে কথা বলার অধিকার মানুষের রয়েছে। এটি মানবাধিকার এবং সে অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে হবে। রাজনৈতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা থাকবে, আলোচনা-সমালোচনা হবে, বাদানুবাদ হবে এটা স্বাভাবিক। সহিংসতামুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, গনমাধ্যমকর্মী, নাগরিক সমাজসহ সব অংশীজনের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। যেকোনও গুজব শুনলে যাচাই করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে উল্লেখ করেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নির্বাচনকালে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে গুরুত্ব প্রদান করেন।

তিনি বলেন, ‘নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন নির্বাচনকেন্দ্রিক মানবাধিকার সুরক্ষা বিষয়ক নির্দেশিকা প্রণয়ন করেছে। নির্দেশিকার আলোকে সব অংশীজন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সংখ্যালঘুসহ সব শ্রেণি-পেশার মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রতি তিনি গুরুত্ব প্রদান করেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম