আকাশ থেকে নির্বাচন নজরদারি করবে বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ২১:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম নজরদারি করবে বিমান বাহিনী। ইতোমধ্যে আকাশ থেকে সক্রিয়ভাবে নজরদারি চলমান রয়েছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

আইএসপিআর জানায়, নজরদারি ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টারেরমাধ্যমে পার্বত্য এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।

গত ৪ ও ৫ জানুয়ারি বিমান বাহিনীর তিনটি এমআই-১৭ এবং দুটি বেল-২১২ হেলিকপ্টারযোগে মোট ১৯টি মিশনে পার্বত্য অঞ্চলের বরকল, লক্ষ্মীছড়ি, আলীকদম, মারিশা, থানচি, যক্ষাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমাসহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫২৪ জন সদস্য এবং ৪ হাজার ৬৬০ কেজি নির্বাচনি মালামাল ও ব্যালটবক্স সুষ্ঠুভাবে পরিবহন করা হয়।

একইভাবে শনিবার (৬ জানুয়ারি) হেলি সর্টির মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যালটবক্স এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলো পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এসব সদস্য এবং নির্বাচনি সরঞ্জাম প্রত্যাহারের অপারেশন চালানো হবে। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম