জামিন পেলেন বিএনপি নেতা আমান, কারামুক্তিতে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৫২

কেরানীগঞ্জ মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম এই আদেশ দেন।

আমানের পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এর আগে এ মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তার জামিন বাতিল হয়। আজকে (মঙ্গলবার) আমরা আবারও তার জামিনের আবেদন করি। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।’

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দুই শতাধিকের ওপর মামলা রয়েছে। একটি বাদে সব কয়টি মামলায় তিনি জামিন রয়েছেন। এই মামলায় জামিন হলে আশা করি তিনি কারা মুক্তি পাবেন।’

সৈয়দ নজরুল ইসলাম, ‘কারামুক্ত হতে তাকে দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত মামলায় জামিন পেতে হবে বলে জানান এই আইনজীবী। দুর্নীতির ওই মামলায় আগামী ১৪ জানুয়ারি আপিল বিভাগে জামিন শুনানির জন্য রয়েছে। আশা করছি, ওই দিন তিনি জামিন পাবেন এবং কারামুক্ত হবেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আমানউল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ