মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখতে চাই: আব্দুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৪, ২১:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ২১:৩১

মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন আরও বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে মন্ত্রীর বাসভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এলে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, মো. আবদুল কাইয়ূম ও মো. তোফাজ্জেল হোসেন, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মো. হেমায়েত হোসেন ও মোহাম্মদ হাবীবুর রহমান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। মাছের উৎপাদন বৃদ্ধি করে এটি দ্বিতীয় অবস্থানে উন্নীত করতে হবে। একইভাবে প্রাণিসম্পদের উৎপাদনও বাড়াতে হবে।‘

এর আগে গত ১০ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। একইদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে গত ১১ জানুয়ারি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু