মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৮

সাম্প্রতিক সময়ে কম দামে গরুর মাংস বিক্রি করা আলোচিত ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৩। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রাতেই গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রাজধানীর শাহজাহানপুরে ৫৯৫ টাকায় মাংস বিক্রি করা ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকি দেওয়া হয়। কম দামে মাংস বিক্রি করা বন্ধ না করলে খলিল ও তার ছেলেকে গুলি করা হত্যা করার হুমকি দেয় কয়েকজন ব্যক্তি। হুমকিতে আতঙ্কিত হয়ে শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাংস ব্যবসায়ী খলিল। এরই সূত্র ধরে জড়িতদের গ্রেফতার করা হয়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম