গণস্বাস্থ্য মেডিক্যালে ১১০ শিক্ষার্থী ভর্তির আদেশ বহাল, ১০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজে প্রতি শিক্ষাবর্ষে ১১০ করে জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। এর অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

জরিমানার এই টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। আদালতের আদেশে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও অ্যাডভোকেট শাকিলা রওশন।

এর আগে ২০২২ সালের ২৮ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ কে এম ফকরুল ইসলাম। পরে ব্যারিস্টার তিনি জানান, ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে চিঠি দিয়ে জানালো ৫০ জন শিক্ষার্থী গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজে বেশি ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হয়।

১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তি করার অনুমতি সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন। আজ রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম