গাজীপুর সিটিতে ৩ কাউন্সিলরের মেয়রের প্যানেল বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নিয়ে গঠিত প্যানেল বিষয়ে সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (১২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট  মোতাহার হোসেন সাজু। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত ১৫ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নির্বাচিত করে মেয়রের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এই তিন প্যানেল মেয়র হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান। হাইকোর্টের স্থগিত আদেশের ফলে তারা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও দেওয়ান আসাদ জামান।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে গাজীপুর সিটি করপোরেশন।

প্রসঙ্গত, গত বছরের ১৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমানকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।  

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম