দুই লাখ টাকায় প্রীতির মা-বাবার সঙ্গে আপস করতে চেয়েছেন আশফাক, অভিযোগ পিসিপি’র

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৩

শিশু গৃহকর্মী প্রীতি উড়াংকে ‘হত্যা’ করে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ব্যালকনি থেকে  ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদের (পিসিপি) সভাপতি অলিক মৃ। তিনি বলেন, দুই লাখ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তসাপেক্ষে এই ঘটনার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকটি সংগঠন।   

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রীতি উড়াংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে এবং মহালছড়িতে আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে পিসিপিসহ আরও কয়েকটি সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, প্রীতি উড়াংকে ব্যালকনি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। আমরা জানি যারা করেছে তাদের ক্ষমতা অনেক। তারা বরাবরের মতোই ঘটনা থেকে পার পেয়ে যাবে। মহালছড়িতে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টাকারীরাও পার পেয়ে যাবে। এর কারণ বিচারহীনতার সংস্কৃতি।

তারা আরও বলেন, আশফাকুলের বাসায় একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল। কিন্তু ওই ঘটনার পেছনে কী ছিল তাও কেউ জানতেই পারলো না।

অলিক মৃ বলেন, প্রীতি উড়াং নয়তলা থেকে কীভাবে পড়ে মারা গেলো, সিসিটিভি ফুটেজ চেক করে তার সুষ্ঠু বিচার করা হোক। তাকে নির্যাতন করে হত্যা করা না হলে তার মা-বাবাকে ডেকে দুই লাখ টাকার বিনিময়ে আপস করার চেষ্টা করতো না। অবিলম্বে যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না করা হয়, আমরা আদিবাসীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো।

ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, এই ঘটনায় ডেইলি স্টার কেন নীরব আমরা বুঝতে পারছি না। স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের বোনের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করছি। এটা আমাদের জন্য লজ্জার।

হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রিয়া চাকমা বলেন, আজ এই সমাবেশে আমাদের এখানে দাঁড়িয়ে দুঃখের সঙ্গে বলতে হয়, আজও বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। বারবার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কেননা সরকার সুষ্ঠু বিচার করছে না। মহালছড়িতে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টা, প্রীতি হত্যার কারণ বিচারহীনতা। আমরা চাই শুধু গ্রেফতার নয়, দৃষ্টান্তমূলক বিচার হোক।

পিসিপি ঢাকা মহানগর সভাপতি জগদীশ চাকমা বলেন, আমরা শুনেছি পরিবারের সঙ্গে কথা বলে দুই লাখ টাকার বিনিময়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।.

এসময় আদিবাসী নারী সংগঠনের নেত্রী ফাল্গুনী ত্রিপুরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক চংয়ুং ম্রো, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেংয়ং ম্রো, জাতীয় আদিবাসী পরিষদ ঢাকা মহানগরের সহসাধারণ সম্পাদক রতীশ তপ্যসহ অনেকে।

ছবি: প্রতিবেদক

আরও পড়ুন-

প্রীতি উড়ানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও তার পরিবারের নিরাপত্তা দাবি দুই সংগঠনের

ডেইলি স্টারের সাংবাদিক আশফাকের বাসায় গৃহকর্মীদের সঙ্গে বারবার একই ঘটনা কেন?

গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার: স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মামলা

আমরা গরিব বলে কি আপনাদের দয়া-মায়া নাই, প্রশ্ন প্রীতি উড়াংয়ের মায়ের

গৃহপরিচারিকার মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক রিমান্ডে

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি