সাবেক সংসদ সদস্য পারভিন হক সিকদারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪

সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারের বিরুদ্ধে ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণা’ ও ‘সরকারি তহবিল খরচের’ অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদে পারভিন হক সংরক্ষিত নারী আসনের (শরীয়তপুর) সংসদ সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে তিনি সংসদ সদস্য হন উল্লেখ করে পারভিন হকের বিরুদ্ধে ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণা’ ও ‘পাবলিক ফান্ড খরচের’ অভিযোগে অনুসন্ধান চেয়ে সম্প্রতি আসিফ সরকার নামে শরীয়তপুরের একজন ভোটার দুদকে আবেদন দেন। এতে ফল না পেয়ে তিনি ওই রিটটি করেন।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে পারভিন হক সিকদার যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা সত্ত্বেও তা প্রত্যাহার না করে তথ্য গোপন করে রাষ্ট্রের সঙ্গে প্রতারণামূলকভাবে সংসদ সদস্য পদে থাকেন। এটি সাংবিধানিকভাবে একটি অপরাধ। এটি ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য হয়। অযোগ্য হওয়া সত্ত্বেও সংসদীয় সুবিধা, সম্মানি, শুল্কমুক্ত গাড়ির সুযোগ-সুবিধা তিনি ভোগ করেন। এ বিষয়ে রিট আবেদনকারী বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে লিখেছেন। দুদকেও আবেদন দেন। ফল না পেয়ে রিটটি করেন। হাইকোর্ট রুল দিয়েছেন এবং দুদককে ওই অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। রিট আবেদনকারীর লিখিত অভিযোগ নিষ্পত্তি করতেও বলা হয়েছে।

দুদকে করা অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ২০১৪ সালের ৭ এপ্রিল পারভিন হক সিকদারকে দশ বছরের জন্য পাসপোর্ট দেয়। এর মেয়াদ চলতি বছরের ৬ এপ্রিল শেষ হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের নাগরিক এই তথ্য গোপন করে একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে (শরীয়তপুর) তিনি ২০১৯ সালে মনোনয়নপত্র দাখিল করেন। পারভিন হক তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেননি; এমনকি সংবিধানের ৬৬ অনুচ্ছেদে উল্লেখিত বিধান লঙ্ঘন করে ২০১৯ সালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন; তিনি ‘রাষ্ট্রের সঙ্গে ইচ্ছাকৃত প্রতারণার’ মাধ্যমে আনুষঙ্গিক সুবিধা লাভ করেন, ফলে সরকারি কোষাগারের তছরুপ হয়েছে।

/বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান