রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে রাজউক-ডিএসসিসির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মার্চ ২০২৪, ১৭:৪৭ আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:২১

রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অগ্নিনিরাপত্তার ঝুঁকি ও আবাসিক ভবনে রেস্তোরাঁ থাকায় এসব ভবন ও রেস্তোরাঁ সিলগালা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টার পর থেকে দুপুর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

সকালে বেইলি রোডে ঝটিকা অভিযান পরিচালনা করে রাজউক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারে নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি নবাবী ভোজ নামে একটি রেস্তোরাঁয় এসে দেখেন এটি বন্ধ। সেখানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি নোটিশে টানিয়ে দেয়। নোটিশে বলা হয়, ‘গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরি ভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ থাকবে। এ জন্য সবার কাছে আমরা দুঃখিত’। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি সিলগালা করে দেন।

বেইলি রোডের ‘নবাবী ভোজ’ সিলগালা করে দেয় রাউজক

এছাড়া বেইলি রোডে অবস্থিত সুলতানস ডাইনেও অভিযান চালায় রাজউক। এ সময় রেস্তোরাঁটির উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিক কোনও কাগজপত্র দেখাতে না পারায় এটিও সিলগালা করা হয়। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মনির হোসেন হাওলাদার।

অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, আমরা নিয়মিতই অভিযান পরিচালনা করে থাকি। কিন্তু কোনও দুর্ঘটনা হলে সেগুলোর খবর সামনে আসে। প্রয়োজনের তুলনায় রাজউকে লোকবল কম রয়েছে বলেও এ সময় তিনি জানান।

সকালে একই সময় রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘স্কাইভিউ নাইটিঙ্গেল টাওয়ার’ নামক আট তলা আবাসিক ভবনে যান তিনি। এই ভবনের নিচতলায় একটি কাপড়ের শোরুম এবং বাকি তলাগুলোতে একটি করে রেস্টুরেন্ট দেখা গেছে। এছাড়া পার্কিংয়ের জায়গায় একটি রেস্টুরেন্টের নির্মাণকাজ চলতে দেখা যায়।

বেইলি রোডে অভিযান পরিচালনাকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার

অভিযান শেষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ও অগ্নিনিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে ভবনটি সিলগালা করে দেন মো. জাহাঙ্গীর আলম। এবং ভবনের সামনে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ‘এই ভবনটি অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে অত্যধিক ঝুঁকিপূর্ণ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবনটি অগ্নিঝুঁকিতে রয়েছে। তাই আপাতত বন্ধ থাকবে। ভবন মালিক এবং সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিকরা সঠিক কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানের খবর পেয়ে স্থানীয় রেস্তোরাঁগুলো বন্ধ করে রাখা হয়। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দিনব্যাপী অভিযান চালু রাখতে না পেরে চলে যান।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজের আগুনে নারী শিশুসহ ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

এরপর রবিবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীতে অননুমোদিত রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চালায় রাজউক ও ডিএসসিসি।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির