অবশেষে ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিলেন ইশরাক সমর্থকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৩:২০আপডেট : ২৩ জুন ২০২৫, ১৩:২০

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা।  সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের তালা খুলে দেন তারা। একইসঙ্গে খুলে দেওয়া হয়েছে নাগরিক সেবাদানকারী সব দফতরের তালা। ফলে নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। 

সরেজমিন দেখা গেছে, নগর ভবনের প্রধান ফটকের তালা এবং অন্যান্য দফতরের তালা খুলে দেওয়া হলেও এখনও তালাবদ্ধ ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়াসহ বেশ কয়েকজন প্রকৌশলীর কক্ষ।

এদিকে নাগরিকসেবা চালু হলেও নগর ভবনে এখনও সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এখনও নাগরিকরা সেবা চালুর কথা জানেন না বলে ভীড় কম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, এত দিন দফতরে তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল।

রবিবার (২২ জুন) আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থনকরা। ১৪ মে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে অন্যান্য সেবাদানকারী দফতরেও তালা দেন ইশরাক সমর্থকরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম