মোবাইল নিয়ে বিরোধে কবি নজরুল কলেজের ছাত্র হত্যা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ২২:৩৬আপডেট : ১১ মার্চ ২০২৪, ২২:৩৬

মাত্র চার হাজার টাকার একটি ফোন নিয়ে বিরোধের জেরে খুন হন কবি নজরুল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াস ইকবাল নূর। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১১ মার্চ) দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আসামি খালিদ হাসান, আরিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে রাজধানীর মুগদা ও মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ মার্চ উত্তর মুগদায় একটি পুরান মোবাইল বিক্রির টাকা পরিশোধের দ্বন্দ্বে পিয়াস ইকবাল নূর ও শামীম হোসেনকে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মারা যান পিয়াস। এ ঘটনায় নিহত পিয়াসের পিতা বাদী হয়ে মুগদা থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ব্রিফিংয়ে কমান্ডার মঈন বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২১ বছর। কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের যারা মদদ দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

এর আগে রবিবার (১০ মারচ) পিয়াস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন পিয়াসের সহপাঠী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে পিয়াস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, পিয়াসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তার বাবা ইকবাল একজন ব্যবসায়ী। পরিবারটি বর্তমানে রাজধানীর উত্তর মুগদায় থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট পিয়াস।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম