জবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের আলটিমেটাম

জবি প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ১৭:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৮:১৪

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তীকা আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনাসহ ছয় দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তা না হলে বড় আন্দোলনের ঘোষণা দেন তারা।

শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, ক্যাম্পাসের প্রধান ফটকে এসে জড়ো হয়।

এ সময় শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করছিলেন। এদিকে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো হলো, এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে, অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রুত গ্রেফতার করতে হবে, জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে স্থায়ী বহিষ্কার করতে হবে, ভুক্তরভোগীর পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।

মানা না হলে বড় আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা  ছবি: নাসিরুল ইসলাম

রেদোয়ান আরও বলেন, আমাদের এসব দাবিদাওয়া ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে আমরা বড় আন্দোলনের ডাক দেবো, পাশাপাশি ভিসি ভবন ঘেরাও করবো।

এর আগে গতকাল ফাইরুজের মৃত্যুর খবর পাওয়ার পর মধ্যরাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার আশ্বাস দেন শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে শিক্ষক দ্বীন ইসলামকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি ও বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বহিষ্কার এবং শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঘটনার অধিকতর তদন্তে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান