গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ নিহত বেড়ে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ২২:০৮আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২২:০৮

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তৈয়বা (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ৮টার দিকে মারা যায় তৈয়বা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম।

একই ঘটনায় তৈয়বার ভাই তাওহিদ (৭) সমপরিমাণ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

মৃত তৈয়বার খালু রিফাত বলেন, ঘটনার দিন তার মা যখন বাসায় ইফতার নিয়ে ব্যস্ত, ঠিক তখন বাইরে হইচই শুনে ভাইবোন একসঙ্গে বাইরে যায়। পরে তারা এই ঘটনার শিকার হয়।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অটোচালক সজলের সন্তান তৈয়বা। বর্তমানে টপস্টার এলাকায় থাকতো।

এর আগে ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে দগ্ধ হন ৩৫ জন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম