রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মার্চ ২০২৪, ০০:১১আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০০:১১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে একাধিক গাড়ির চাপায় একজন মারা গেছেন। এর ঘণ্টাখানেক পরে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ ভবনের সামনে ট্রাকের ধাক্কায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

রাত ৮টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪০) বছর। পরনে ছিল কালো প্যান্ট ও কালো শার্ট। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লোকটি ভবঘুরে পাগল প্রকৃতির। আইডিয়াল স্কুলের বরাবর হানিফ ফ্লাইওভারের উপরে একাধিক গাড়ির চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ ভবন এলাকার ‘আড়ং’ এর বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময়ে ট্রাকের ধাক্কায় পথচারী মো. সোহরাব (৫০) নামের একজন নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সোহরাবের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। বর্তমানে খিলক্ষেত এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ে এক ছেলের জনক তিনি। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. শাহজাহান বলেন, সংসদ ভবন এলাকায় ছাত্তার নামে এক চা বিক্রেতা বন্ধুর সঙ্গে রাতে দেখা করতে যাচ্ছিলেন সোহরাব। এর আগে অনেকদিন যাবত আমি ও সোহরাব সংসদ ভবন এলাকায় চটপটি বিক্রি করতাম। বর্তমানে খিলক্ষেত এলাকায় চটপটি বিক্রি করতেন সোহরাব। 

তিনি আরও বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম