২ ঘণ্টায় ট্রেনের টিকিট শেষ, ওয়েবসাইটে ৯৫ লাখ হিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৩:১৫আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৭:৪৯

তৃতীয় দিনের মতো অনলাইনে শতভাগ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রীম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই টিকিট কিনতে ওয়েবসাইটে যাত্রীদের চাপ বাড়ছে। তৃতীয় দিনে টিকিট কিনতে এই চাপ বেড়েছে অনেক গুণ। টিকিট সংগ্রহ করতে ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট হয়েছে এবং শুরু দুই ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়ে যায়।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ‘নিয়মিত সময় অনুযায়ী সকাল ৮টায় আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজারের মতো।’

এদিকে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম