টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ মার্চ ২০২৪, ১৯:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৯:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শনিবার (৩০ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

বেদিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মরণে তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন।

এ সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কর্ম জীবনের শুরু থেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

পরবর্তীতে কর্মকর্তারা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ