সাভার ৫ গাড়িতে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৯

ঢাকার সাভার হেমায়েতপুর তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুনের ঘটনায় মো. সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে ট্রাকের হেলপার ছিল। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ।

 

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত (৩ এপ্রিল) ১টা ২০ মিনিটে মারা যান তিনি। 

 

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

 

মৃতের বড় ভাই মো. নাঈম জানান, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেওয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করতো। নাঈম নিজেও পাইলিংয়ের কাজ করেন। আর তাদের বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান। 

 

তিনি বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনিস্টিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।   

 

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে এ ঘটনা  ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল একজন মারা যান। পরে আড়তদারি ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেক জন ইনস্টিটিউটে আনার পর মারা যান।  একই দিন রাত সাড়ে ৯টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান