সমিতির নামে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ এপ্রিল ২০২৪, ১৩:১০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৪:০৮

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ফখরুল ইসলাম (৪০) নামে এক প্রতারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩। বুধবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব-৩ সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মো. আজাহার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
র‍্যাব-৩ জানায়, গ্রেফতার ফখরুল সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। সে এই চক্রের মূলহোতা। তার নামে সাতটি প্রতারণার মামলা হয়েছে। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

প্রতারণার অভিযোগে একাধিক মামলার পলাতক আসামি ফখরুল ইসলামকে গ্রফতারের সময় টাকা ও মাদকদ্রব্য জব্দ করা হয়। 

গ্রফতার ফখরুলকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র‌্যাব জানায়, ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে ওই সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে তিনি গ্রাহকদের জমানো কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট সাতটি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। 

/এবি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান